২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ফুটবলার নান্নুকে ফুটবল ফেডারেশনের আর্থিক সহায়তা

দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত সাবেক জাতীয় ফুটবলার মনোয়ার হোসেন নান্নুর হাতে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২ লাখ ৪৭ হাজার ৯৪০ টাকার চেক তুলে দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

২৬ আগস্ট আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচের টিকিটের বাড়তি মূল্য থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

ফেডারেশনের সভাপতি এস এ সুলতান ফুটবলার নান্নুর হাতে চেক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ, সহ সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুর রহিম, সহ সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, কোষাধ্যক্ষ শাহ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সদস্য সাইদ হাসান কানন, লিগ কমিটির সম্পাদক মোজাম্মেল হক মুক্তা এবং সদস্য আজফার-উজ-জামান।