বুলাওয়েতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান নিয়েছে নিউজিল্যান্ড
বুলাওয়েতে ভিডিওকন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার স্বাগতিকদের বিরুদ্ধে নিউজিল্যান্ড ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়েছে।
অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের ৯৩ এবং ল্যু ভিনসেন্টের ১৭২ রানে ভর করে পাঁচ উইকেটে ৩৯৭ রান করে নিউজিল্যান্ড। ভিনসেন্টের ১২০ বলের ইনিংসে ১৬টি চার এবং নয়টি ছয়ের মার রয়েছে। অন্যদিকে ফ্লেমিং ৮৭ বলে আটটি চার এবং চারটি ছয়ের সাহায্যে ৯৩ রান করেন। এছাড়া ম্যকমিলান ৪৭ এবং ম্যাককুলাম ৫১ রান করেন।
শ্রীলংকা ১৯৯৬ সালের বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে ওয়ানডের দলীয় সর্বোচ্চ স্কোর পাঁচ উকেটে ৩৯৮ রান করে।
