শ্রীলংকা সফর বেশ কঠিন হবে: হাবিবুল বাশার
ইংল্যান্ডের চেয়ে শ্রীলংকা সফর অনেক বেশি কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার।
রোববার মিরপুর ইনডোর কমপ্লেক্সে চুড়ান্ত অনুশীলন শেষে হাবিবুল বাশার এ কথা বলেন। তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ দল আগামী ২৫ আগস্ট ঢাকা ত্যাগ করবে।
বাংলাদেশে এ দলের ৬ জন খেলোয়াড়ের মধ্যে কেবল শাহরিয়ার নাফিসই রোববারের প্র্যাকটিস ম্যাচে যোগ দিয়েছেন। শুক্রবার একমাসের সফর শেষ করে দেশে আসায় তুষার ইমরান, নাফিস ইকবাল, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন রাজিব এবং আব্দুর রাজ্জাক এখন বিশ্রামে রয়েছেন।
অধিনায়ক বাশার বলেন, শ্রীলংকার উইকেট অনেক স্লো এবং তাদের বেশ কয়েকজন
বা হাতি ব্যাটসম্যান রয়েছে, যা আমাদের জন্য সমস্যার। এক্ষেত্রে মিরপুর ইনডোর স্টেডিয়ামের অনুশীলন তাদের কাজ দেবে বলে তিনি মনে করেন।
ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও যথেষ্ট অনুশীলন করতে না পারায় দলের ফিল্ডিং নিয়ে চিন্তিত বাশার। তবে সবকিছুর পরেও ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।
কোচ ডেভ হোয়াটমোর অবশ্য দু’একটি ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, চামিন্দা ভাস, মুরালিধরণ, মালিঙ্গার মতো বোলারদের মোকাবিলা করতে আমরা ভালোই অনুশীলন করেছি।
