২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স বিশ্বকাপ দলকে উজ্জীবিত করতে মাঠে নামলেন জিদান

জিনেদান জিদানের আন্তজাতিক ফুটবল অঙ্গনে প্রত্যাবর্তনের ফলে ফ্রান্স দল পুনরুজ্জীবিত হয়ে উঠেছে এবং বুধবার এক প্রীতি ম্যাচে আইভরি কোস্টকে ৩--০ গোলে পরাজিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 01:42 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জিদান বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে ফ্রান্সকে উত্তোলনের জন্য অবসর গ্রহণের পরও দলে ফিরে এসেছেন। আগামি মাসে ফ্রান্স আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচে মাঠে নামবে।

৩৩ বছর বয়সি রিয়াল মাদ্রিদের তারকা জিদান ফ্রান্সের দলপতি হিসেবে মাঠে নামেন। তার খেলা দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছিল ৩০,০০০ দর্শক।

ফ্রান্সের অপর অভিজ্ঞ জুভেন্টাস ডিফেন্ডার লিলিয়ান থুরামও অবসর থেকে দলে ফিরেছেন। তিনি সেবাসতিয়ান স্কুলাসির বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।

ফ্রান্সের পক্ষে ২৮ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ২৮তম জন্মদিন পালনকারী গালাস। জাতীয় দলের হয়ে তিনি প্রথম গোল করেন।

ম্যাচের ৬১ মিনিটের মাথায় উইলটোর্ডের কর্নার কিক থেকে বল নিয়ে জিদান যখন আইভরি কোস্টের জালে বল জড়ান স্টেডিয়ামের দর্শকরা তখন আনন্দে ফেটে পড়েন।

জাতীয় দলের জার্সি গায়ে এটি তার ২৭তম গোল।

পাঁচ মিনিট পর শেষ গোলটি করেন থিয়োরি হেনরী। গালাসের মত ম্যাচের দিনটিতে তারও ছিল ২৮তম জন্মদিন।

বুধবার ম্যাচের শুরুতে ভেনিজুয়েলায় বিমান দুর্ঘটনায় নিহত ফ্রান্সের ১৫২ জন নাগরিক এবং আটজন ক্রু’র উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।