২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের বিশাল জয়

সফরকারী নিউজিল্যান্ড বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে স্বাগতিক জিম্বাবুয়েকে এক ইনিংস এবং ৪৬ রানে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 12:08 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এই জয়ের ফলে কিউই দল টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। গত সপ্তাহে হারারেতে প্রথম ম্যাচে জিম্বাবুয়ে এক ইনিংস এবং ২৯৪ রানে পরাজিত হয়।

জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩১ রান এবং দ্বিতীয় ইনিংসে ২০৭ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪৮৪ রান করে।একপেশে ম্যাচটিতে জিম্বাবুয়েনরা তেমন প্রতিরোধ গড়তে পারেনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কিউই মূল ফাস্ট বোলার শন বন্ড ৯৯ রানের বিনিময়ে তুলে নেন ১০ উইকেট। ইনজুরি কাটিয়ে দু’বছর পর আন্তজাতিক ক্রিয়াঙ্গনে ফিরে অসাধারণ পারফরমেন্স দেখান। তিনি ম্যাচ সেরা এবং সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

নাথান এস্টেল ১২৮ রান করেন, যার মধ্যে বাউন্ডারি ছিল ২৬টি। লু ভেনসেন্ট ৯২ রান করেন।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে দলপতি টাইবু ৭৬ রান করেন।

জিম্বাবুয়ান ব্লেসিং মাহওয়ার ঝড়োগতিতে ৩৭ বল মোকাবেলা করে হাফ-সেঞ্চরি তুলে নেন। তিনি ক্রিস মার্টিনের এক ওভারে ২১ রান তোলেন।

ব্রেনডেন টেইলর নিজের তৃতীয় হাফ-সেঞ্চরি তুলে নেন।

দিনের শুরুতে নিউজিল্যান্ড আগের দিনের ৪৫৪ রানের সাথে ৩০ রান যুক্ত করে অল-আউট হয়ে যায়। ২৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ের ইনিংস ২০৭ রানেই থেমে যায়।

জিম্বাবুয়ের ওপেনার ডিওন ইব্রাহিম ব্যক্তিগত দুই রানের মাথায় প্যাভিলিয়ানে ফিরে যান। স্টুয়াট কারলিসলি ব্যক্তিগত ১০ রানের মাথায় রান আউট হন। দলীয় ২১ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বিপদের মধ্যে পরে স্বাগতিক জিম্বাবুয়ে।

এরপর টেইলর এবং হেমিলটন মাসাকাডজা জুটি গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত ২৮ রানের মাথায় কিউই স্পিনার ভেট্টরি বোল্ড হয়ে যান।

নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে এখন ভারতের জন্য অপেক্ষা করছে। ভারত আগামি মঙ্গলবার জিম্বাবুয়ে সফরে আসবে নিউজিল্যান্ড ও ভারতের সাথে একটি ত্রিদেশী ওয়ান ডে সিরিজ খেলার জন্য। টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচ বুলাওয়েতে খেলা হবে।