২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়া ওপেনের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন কোরিয়া ও মোইয়া

আর্জেন্টাইন গুইলারমো কোরিয়া শনিবার ৪-৬, ৬-৩, ৬-২ সেটে ফিলিপ্পো ভোলানড্রিকে পরাজিত করে ক্রোয়েশিয় ওপেন টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

৩১ জুলাই ফাইনাল ম্যাচে কোরিয়া মুখোমুখি হবেন চারবারের চ্যাম্পিয়ন কার্লোস মোইয়ার। মোইয়া ৬-৪, ৬-৪ সেটে জিরি নোভানকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

গুইলারমো প্রথম সেটে পরাজিত হলেও পরের সেট গুলোতে ঠিকই ছন্দে ফিরে আসেন এবং সরাসরি সেটে ভোলানড্রিকে পরাজিত করেন।

কোরিয়া এবং মোইয়া পরস্পর ছয়বার মুখোমুখি হয়েছিলেন, যার মধ্যে কোরিয়া চারবার এবং মোইয়া দুইবার জয় পান। ২০০৪ সালে ফেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে শেষবার তারা মুখোমুখি হয়েছিলেন।