২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে আসন্ন সফর বাতিলের জন্য নিউজিল্যান্ডের সংসদে আইন পাস

জিম্বাবুয়েতে আসন্ন সফর বাতিলের জন্য নিউজিল্যান্ডের সংসদ মঙ্গলবার একটি আইন পাস করেছে এবং অইসিসির কাছে অনুরোধ জানিয়েছে যেন এ সফর বাতিল করা হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দেশটির প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কও সফর বাতিলের প্রতি তার পূর্ণ সমর্থন দিয়েছেন।

মঙ্গলবার হেলেন ক্লার্ক বলেন, নিউজিল্যান্ডের সমস্ত রাজনৈতিক দলসহ দেশটির সরকার এ ব্যাপারে একমত এবং নিউজিল্যান্ডের জনগনও মনে করে এ মুহুর্তে জিম্বাবুয়েতে সফর করার মতো অবস্থা নেই।

সংসদে ১১০-১০ ভোটে সফর বাতিলের প্রস্তাবটি পাস হয়।

জিম্বাবুয়েতে মুগাবের সরকার ব্যাপক মানবাধিকার লংঘনের ঘটনা ঘটাচ্ছে এবং এ অবস্থায় সেখানে সব ধরনের আন্তর্জাতিক ট্যুর বাতিল করা উচিত বলে মত প্রকাশ করে নিউজিল্যান্ড। দেশটি আইসিসির এ সংক্রান্ত সব নিয়মও পরিবর্তনেরও আহবান জানায়।

এর আগে আইসিসি জানিয়েছিল জিম্বাবুয়েতে সফর বাতিল করারর কোন পরিকল্পনা তাদের নেই এবং যদি নিউজিল্যান্ড সেথানে সফরে না য়ায় তাহলে দেশটিকে ক্ষতিপুরনের টাকা দিতে হবে।