২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে ফর্ম ফিরে পেয়েছে লঙ্কান ব্যাটসম্যানরা

ক্যান্ডিতে শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভিত্তি করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচে চালকের স্থানে রয়েছে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ দুই উইকেটে ১৪৬ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 01:06 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বৃষ্টির কারণে চা বিরতীর পর মাত্র ছয় দশমিক এক ওভার খেলা হয়। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কা দুই উইকেটে ১৪৬ রান করে। শ্রীলঙ্কা ১৪৮ রানে এগিয়ে রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সকালের সেশনে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাস ২২ রানের বিনিময়ে ছয় উইকেটে তুলে নেন।

দিনের শুরুতে পঞ্চম বলে নরসিং ডিওনারিনি কট এন্ড বোল্ড হন সনথ জয়সুরিয়ার বলে। পরবর্তী চার বলের মধ্যে প্যাভিলিয়ানে ফিরে যান দিনেশ রামদিন এবং ডেরেন পাউয়েল।

রামদিনকে ব্যক্তিগত ১৩ রানের মাথায় এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে এবং পাওয়েল রানের খাতা খেলার আগেই প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন ভাস।

ওমারি ব্যাঙ্ক ১৭ রান করে মুত্তিয়া মুরালিধরণের বলে দিলশানের হাতে ক্যাচ আউট হন।

তবে টিনো বেস্ট কিছুটা হলেও দৃয়তা প্রকাশ করেন। তিনি ৩৪ বল মোকাবেলা করে ২৬ রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে পাচটি বাউন্ডারি রয়েছে।

ক্যারিবিয়ান ইনিংস থেমে যায় যখন মুরালিধরণ শেষ উইকেট লসনকে বোল্ড করেদেন।

দ্বিতীয় ইনিংসে জয়সুরিয়া এবং মারভান আত্তাপাতু প্রথম ১২ ওভারে ৫৫ রান যোগ করেন।

পাওয়েল ওপেনিং জুটিতে ফাটল ধরান। তিনি লঙ্কান দলপতি আত্তাপাতুকে ব্যক্তিগত ১৯ রানের মাথায় ওমারি ব্যাঙ্কের হাতে ক্যাচ আউট হন। পরবর্তী ওভারে লসনের বলে জয়সুরিয়া প্যাভিলিয়ানে ফিরে যান।