২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদে রেটিং দাবায় চ্যাম্পিয়ন জিয়া

গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান মঙ্গলবার গ্রিনিচ বিশ্ববিদ্যালয় ফিদে রেটিং দাবার এ গ্র“পে সাড়ে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছেন। অষ্টম রাউন্ডের খেলায় মঙ্গলবার এসকে নাসির আহমেদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন জিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন বিমানের আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব, মুক্তিযোদ্ধার এনামুল হোসেন রাজীব এবং বাংলাদেশ আনসারের মেহেদী হাসান পরাগ। তবে বুধবার টুর্নামেন্টের নবম রাউন্ড শেষে দাবাড়–দের চুড়ান্ত অবস্থান জানা যাবে।

পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করে এই গ্র“পের তৃতীয় স্থানে রয়েছেন ডেসটিনি-২০০০ এর মোহাম্মদ জাভেদ ও ফ্রেন্ডস পাওয়ারের মোহাম্মদ আলী।

এদিকে বি গ্র“পের শীর্ষে অবস্থান করছেন তিনজন। এরা হলেন সিদ্দিকুর রহমান, জামাল আহমেদ ও আব্দুল মোমিন। তাদের প্রত্যেকেই সাত পয়েন্ট করে সংগ্রহ করেছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন খোরশেদ আলম, নূরে আলম ও মাসুদুল হক।