গাঙ্গুলি নিষেধাজ্ঞার শুনানিতে দক্ষিণ আফ্রিকার বিচারক সাচকে নিয়োগ দিয়েছে আইসিসি
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সৌরভ গাঙ্গুলির বিতর্কিত ছয় ম্যাচ নিষেধাজ্ঞার বিষয়ে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকান বিচারক আলবি সাচকে নিয়োগ দিয়েছেন।
গত এপ্রিল মাসে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের স্লো ওভার রেটের কারণে আইসিসি ভারত অধিনায়কের বিরুদ্ধে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা জারি করে। সিরিজটি পাকিস্তান ৪-২ ব্যবধানে জিতে নেয়।
গত রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসি’র কাছে সালিশির আহবান জানান।
আইসিসি’র কমিশনার মাইকেল ব্লেফের কাছে বিসিসিআই ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সিদ্ধান্তের বিষয়ে প্রাথমিক আপিল করলে তা নাকচ করে দেন কমিশনার।
যদিও আইসিসি’র আইন অনুযায়ি কমিশনারের সিদ্ধান্তই বাধ্যতামূলক।
আইসিসি’র প্রেসিডেন্ট এহসান মানি এক বিবৃতীতে জানান, এই বিষয়টি রেজুলেশন কমিটির কাছে প্ররণ করা হয়েছে এবং বিচারক আলবি সাচস এ বিষয়ে শুনানি পরিচালনা করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি আরও বলেন, বিচারক সাচ যে পদ্ধতি ও সময়সীমা বেধে দেবেন তাই চূড়ান্ত হবে।
