৩য় বিভাগ ফুটবলে মাতুয়াইল উদয়ন সংসদের বড় জয়
৩য় বিভাগ ফুটবল লিগে বড় জয় পেয়েছে মাতুয়াইল উদয়ন সংঘ। আর্মি স্টেডিয়ামে শনিবার মাতুয়াইল চার গোলে হারিয়েছে লালবাগ স্পোর্টিং ক্লাবকে।
ম্যাচের সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। বিজয়ী দলের পক্ষে শৈলেন দু’টি এবং লিটন, গাফফার একটি করে গোল করেন।
একই ভেন্যুতে অপর খেলায় দুই গোলে গর্ভনমেন্ট প্রিন্টিং প্রেসকে হারিয়েছে উত্তর বারিধারা। ৬৫ ও ৭২ মিনিটে দু’টি গোলই করেন খোকন।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে কসাইটুলী সমাজকল্যান পরিষদ ও রহমতগঞ্জে স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলাটি গোলশুন্য ড্র হয়।
