আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে লারা
দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারা।
ঢাকায় প্রাপ্ত এক তথ্যে জানা যায়, বার্বাডোজে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪৮ বলে ১৩০ রানই লারাকে র্যাংকিংয়ের শীর্ষে নিয়ে গেছে। একই ম্যাচে ৯২ বলে অপরাজিত ১৫৩ রান করে র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে এখন আট নম্বরে চলে এসেছেন ওয়েস্ট উইন্ডিজ অধিনায়ক শিবনারায়ন চন্দরপাল।
পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টে জয় পেলে ওয়েস্ট উইন্ডিজের দলগত অবস্থারও পরিবর্তন ঘটবে। র্যাংকিংয়ে শীর্ষ পাঁচের অন্যদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। ভারতের রাহুল দ্রাবিড় তিন নম্বরে রয়েছেন। এরপরই অবস্থান করছেন যথাক্রমে রিকি পন্টিং ও বিরেন্দর শেওয়াগ।
