স্ক্যানডেক্স উন্মুক্ত টেনিসের বালক (অনুর্ধ্ব ১২) ইভেন্টে চ্যাম্পিয়ন আরিফ
জাতীয় টেনিস কমপ্লেক্সের আরিফ হোসেন স্ক্যানডেক্স উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার বালক একক (অনুর্ধ্ব ১২) ইভেন্টের শিরোপা জিতেছেন। সোমবার টেনিস কমপ্লেক্সে ফাইনালে আরিফ একই দলের জামিলকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
মহিলা এককের বর্তমান চ্যাম্পিয়ন বৈশাখী আরেকটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছেন। এই ইভেন্টের প্রথম সেমিফাইনালে বৈশাখী ৬-৩, ৬-৩ সেটে সাথীকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছেন। মঙ্গলবার ফাইনালে বিকেএসপির রুমার সাথে লড়বেন বৈশাখী। রুমা ৬-৩, ৬-৪ সেটে ভাবনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।
এদিকে প্রতিযোগিতার পুরুষ এককের ফাইনালে উঠেছেন ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় এবং পৃথুল মন্ডল।
সেমিফাইনালে অমল রায় ৬-৩, ৬-৩ সেটে আমেরিকান ক্লাবের আলমগীর হোসেনকে এবং পৃথুল মন্ডল ৩-৬, ৭-৬, ৬-২ সেটে দিপুলালকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছেন।
মহিলা এবং পুরুষ এককের ফাইনাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
