২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কোচ হতে আগ্রহী সন্ধু

কে হবেন ভারতের নতুন কোচ? ভারতীয় ক্রিকেট বোর্ড যখন কোচ হিসেবে তাদের প্রার্থীর সংখ্যা দুজনের মধ্যে সীমাবদ্ধ করে এনেছে সে সময় নতুন করে এ দৌড়ে শামিল হলেন আরো একজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 03:01 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় এবং অভিজ্ঞ কোচ বালান্দ সিং সন্ধু এবার ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন।

বুধবার সাংবাদিকদের সাথে সাক্ষাতে সন্ধু বলেন, আমি মনে করি জাতীয় দলে চাকরি করার জন্য আমি আবেদন করতেই পারি। যদি আমাকে নিয়মিত কোচ হিসেবে নেয়া নাও হয় অন্তত ভারতের বোলিং কোচ হিসেবে আমি কাজ করতে চাই।

সন্ধু মুম্বাইয়ের একজন ক্রিকেট কোচ এবং ব্যাঙ্গালোর ন্যাশনাল ক্রিকেট একাডেমীর বোলিং কোচ।