পারটেক্স স্কোয়াশ 'এ' বিভাগের শিরোপা মতিলালের
রকিকে হারিয়ে পারটেক্স স্কোয়াশ ‘এ’ বিভাগের শিরোপা জিতে নিয়েছেন মতিলাল চৌহান। বৃহস্পতিবার গুলশান ক্লাব স্কোয়াশ কোর্টে মতিলাল সরাসরি ৩- ০ সেটে জয়ী হন রকির বিরুদ্ধে।
‘সি’ বিভাগে ক্যাডেট কলেজ ক্লাবের জিতু সরাসরি ৩- ০ সেটে ঢাকা আর্মি ক্লাবের হামজাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছেন। এই গ্র“পের অন্য খেলায় তামিম ২- ০ সেটে রিয়ামকে পরাজিত করে সেমিফাইনালে উঠে গেছেন।
প্রিমিয়ার বিভাগে ক্যাডেট কলেজ ক্লাবের রাম জগদীশ সরাসরি ৩- ০ সেটে আসিফ আনোয়ারকে পরাজিত করেন। এছাড়া গুলশান ক্লাবের বিশু নাথ ৩- ০ সেটে হারান সোনারগাঁ ক্লাবের করিমকে।
প্রিমিয়ার বিভাগে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন স্বপন পারভেজ। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিশু নাথ।
