২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় পঞ্চম ম্যাচেও বাংলাদেশ অনুর্ধ্ব - ১৯ ক্রিকেট দলের জয়

অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ অনুর্ধ্ব - ১৯ ক্রিকেট দল তাদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে। বুধবার নিউটাউন ওভাল মেরিবোর্গ সিসি মাঠে বাংলাদেশ ১০৩ রানে হারায় কিউএএস প্রাদেশিক দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ২০২ রান করে। দলের পক্ষে ফরহাদ ৪৪, মুশফিকুর রহিম অপরাজিত ৩৭ এবং রাজন ২৩ রান করেন।

জবাবে অস্ট্রেলিয়ার কিউএএস প্রাদেশিক দল মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের রাজন, শুভ এবং নাজমুল দু’টি করে উইকেট লাভ করেন।

জুনিয়র টাইগাররা একই দলের বিরুদ্ধে বৃহস্পতিবার তাদের ৬ষ্ঠ ম্যাচ খেলবে।

এরআগে বাংলাদেশ অস্ট্রেলিয়া অনুর্ধ্ব - ১৯ দলকে দু’ম্যাচে এবং সানশাইন কোস্টকেও সমসংখ্যক ম্যাচে পরাজিত করে।