ইনজামামের শততম ম্যাচে ভারতীয় কোচ রাইটের শুভেচ্ছা
বাঙ্গালোরে বৃহস্পতিবার থেকে শুর হতে যাওয়া পাক-ভারত শেষ টেষ্ট ম্যাচটি পাক অধিনায়ক ইনজামামের জন্য একটা স্মরনীয় দিন। এটি তার শততম ম্যাচ। শততম এ ম্যাচকে সামনে রেখে ইনজামামকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় কোচ জন রাইট ।
ভারতীয় কোচ রাইট ইনজামামকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এটি ইনজামামের বড় একটি অর্জন। তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তান দলে খেলছেন । দলের এবং দেশের জন্য তার অবদানও অনেক। রাইট বলেন, তার জন্য আমার শুভেচ্ছা তবে এ ম্যাচেও আমরা তাকে আউট করবো।
রাইট বলেন, আমরা সিরিজ জিততে চাই এবং বাঙ্গালোর সব দিক থেকে তার জন্য উপযুক্ত। এটি ব্যাটিং পিচ এবং আমাদের ব্যাটসম্যানারা ভাল করার ব্যাপারে প্রত্যয়ী।
রাইট বলেন, কলকাতা টেস্টে আমাদের খেলোয়াড়রা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল এবং তার ফলাফলও তারা পেয়েছে। এবার তারা সিরিজ জয়ের জন্য উদগ্রীব ।
