ভারতের বোলিং উঁচুমানের নয়- মঈন খান
পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক মঈন খানের মতে, ভারতের বোলিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ভারতের বোলিং খুব উচুঁ মানের নয় এবং যদি টেস্টে পাকদের ব্যাটিং জ্বলে উঠে তাহলে খেলার ফলাফল স্বাগতিকদের বিরুদ্ধে যাওয়া অসম্ভব কিছু নয় বলে মনে করেন মঈন। খবর বার্তা সংস্থার।
পাকিস্তানের একটি দৈনিকের সাথে সাক্ষাতকারে মঈন খান বলেন, ভারতীয় দলের ম্যাচ জয়ে বোলিং খুব বেশি ভূমিকা রাখে না। তাদের ব্যাটিং শক্তিটাই আসল এবং এর উপর ভর করেই তারা বেশিরভাগ ম্যাচ জিতে নেয়।
মঈন বলেন, ভারতের ব্যাটসম্যানরা প্রায়ই বড় ধরনের স্কোর করে। ফলে বোলাদের চাপমুক্ত হয়ে বোলিং করে এবং সহজে উইকেট শিকার করে।
ভারতের বিপক্ষে জয়ের জন্য পাক ব্যাটসম্যানদের একই কৌশল অবলম্বনের পক্ষপাতি সাবেক এই অধিনায়ক।
মঈন বলেন, যদি পাক ব্যাটসম্যানরা ভাল ব্যাটিং করতে পারে এবং বড় একটা স্কোর করতে পারে তাহলে বোলারদের উপর কোন চাপ থাকবে না। কারন বিপক্ষ দলকে একটা বড় স্কোর দিয়ে বোলিং করাটা অনেক স্বস্তিদায়ক এবং অনেক মাঝারি মানের বোলারও তখন ভয়ংকর হয়ে উঠতে পারে।
