২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসিআই ৩ ডিসেম্বর কানপুরের পরিবর্তে নতুন টেস্ট ভেন্যু ঘোষণা করবে

বিসিসিআই’এর সফর কর্মসূচি এবং ক্রীড়া অনুষ্ঠান নির্ধারণকারী শশাংকো মনোহর ৩ ডিসেম্বর ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচের নতুন ভেন্যুর নাম ঘোষণা করবেন। কানপুরে উত্তর প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন আয়োজনের বিষয়ে অপারগতা প্রকাশ করার কারণে ভেন্যু পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 11:57 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বুধবার বিসিসিআই’এর ভারপ্রাপ্ত কার্যনির্বাহী সম্পাদক রতনাকার শেঠি বলেন, “ইউপিসিএ কানপুরে নির্ধারিত সময়সূচিতে টেস্ট আয়োজনের ব্যাপারে অপারোগতা জানিয়েছে। সফর কর্মসূচি ও ক্রীড়া অনুষ্ঠান নির্ধারণকারী মুম্বাইয়ে ৩ ডিসেম্বরের সভায় নতুন টেস্ট ভেন্যুর নাম ঘোষণা করা হবে।”

এদিকে ইতোমধ্যেই দু’টি দল চেন্নাইয়ে ২ ডিসেম্বর টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য চলে এসেছে। ১০ ডিসেম্বর নয়া দিল্লিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে।