২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির সমালোচনায় আকরাম

সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর অবৈধ বোলিং অ্যাকশন নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন। সাথে সাথে তিনি এও বলেছেন যে, উপমহাদেশের ক্রিকেটারদের সাথে সঠিক আচরণ করা হচ্ছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 11:58 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

পাকিস্তানি ফাস্ট বোলার সাব্বির আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি’র ক্রিকেট কর্তাদের আচরণের সমালোচনা করেছেন আকরাম।

আকরাম বলেন, সাব্বিরের বিষয়টি ধরুন। তাকে তিনবার পরিচ্ছন্ন বোলিংয়ের সার্টিফিকেট দেওয়া হয় এবং আবারও তার বিরুদ্ধে একই দোষ আনা হল। আমাকে যা আশ্চর্য করেছে তা হল, বেশিরভাগ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হচ্ছে আমাদের উপমহাদেশের ক্রিকেটারদের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কোনও ক্রিকেটারের ওপর এধরনের অভিযোগ আনা হচ্ছে না। এর কারণ হচ্ছে আইসিসিতে আমাদের প্রতিনিধিত্ব কম।

আকরাম জানান, নতুন বোলিং আইন এখনও বিভ্রান্তিকর।

তিনি বলেন, ১৫ ডিগ্রি কোণ সম্পর্কে আমি এখনও বুঝতে পারছি না। যদি আমি বুঝতে না পারি তাহলে একজন আইনজীবী বুঝবে কিভাবে।