২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভান কার্লোভিকের কাছে পরাজিত হলেন রডিক

দ্বিতীয় বাছাই এন্ডি রডিক মাদ্রিদ মাস্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ৩-৬, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৩) সেটে হতাশাজনকভাবে ক্রোয়েশিয়ান ইভান কার্লোভিকের কাছে পরাজিত হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 01:23 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ইভান কার্লোভিক প্রথম রাউন্ডে গ্রেগ রুসেডস্কিকে পরাজিত করেছিলেন।

এদিকে টুর্নামেন্টের শীর্ষ বাছাই রাফায়েল নাডেল ইনজুরি কাটিয়ে টেনিস কোর্টে ফিরে জয় পেয়েছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

স্পেনিশ নাডেল ৭-৫, ৬-৩ সেটে ভিক্টোর হানেস্কোকে পরাজিত করেছেন।

টুর্নামেন্টের অন্যান্য ম্যাচে সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন গ্যাসটোন গাউডিও ৭-৬ (৭-৪), ৬-২ সেটে পরাজিত হয়েছেন আর্জেন্টাইন জোসে একাসুসোর কাছে।

চতুর্থ বাছাই গুইলার্মো কোরিয়া ৬-৩, ৬-৪ সেটে ক্রিসটোফি রোকোসকে এবং নবম বাছাই থমাস জোহানসন ৭-৬ (৭-১), ৬-৩ সেটে পরাজিত করেছেন জুয়ান ইগনাসিও চিলাকে পরাজিত করেছেন।

ব্রিটিশ টিম হেনম্যান ৬-৪, ১-৬, ৬-৩ সেপে রডিক স্টেপানেকের কাছে পরাজিত হয়েছেন এবং অলিভার রোকাস ১-৬, ৬-৪, ৭-৬ (৭-৫) সেটে পরাজিত করেছেন দ্বাদশ বাছাই মারিও এনসিককে।