২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরের টেস্ট এবং ওয়ান ডে দল ঘোষণা করেছে আইসিসি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলতি মৌসুমে ক্রিকেটারদের সেরা পারফরমেন্সের ভিত্তিতে এ বছরের টেস্ট এবং ওয়ান ডে দল ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 11:37 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ বছরের বিশ্ব একাদশ ওয়ান ডে দল গঠন করেছেন আইসিসি’র নিয়োগকৃত বিশেষজ্ঞ নির্বাচকরা। তারা হলেন, সুনীল গাভাস্কার (চেয়ারম্যান), স্যার রিচার্ড হেডলি, কোর্টনি ওয়ালশ, রডনি মার্শ এবং ডেভিড গাওয়ার।

ওয়ান ডে দলে রয়েছেন: মারভান আতাপাত্তু (অধিনায়ক), এডাম গিলক্রিস্ট (উইকেটকিপার), রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসন, ইনজামাম উল হক, এন্ড্রু ফ্লিনটফ, এন্ড্রু সাইমন্ড, ডেনিয়াল ভেট্টোরি, ব্রেট লি, রানা নাভেদ উল হাসান, গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস (দ্বাদশ খেলোয়াড়)।

টেস্ট দলে আছেন: রিকি পন্টিং (অধিনায়ক), বীরেন্দ সেওয়াগ, গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, ব্রেট লি, ব্রায়ান লারা, ইনজামাম উল হক, এন্ড্রু ফ্লিনটফ, এডাম গিলক্রিস্ট (উইকিপার), শেন ওয়ার্ন, চামিন্দা ভাস, গ্লেন ম্যাকগ্রা, অনীল কুম্বলে (দ্বাদশ খেলোয়াড়)।