Published : 02 Feb 2022, 06:10 PM
এবারের লিগের ভেন্যু নিয়ে নানা নাটকের পর শেষ পর্যন্ত গত মঙ্গলবার রাতে টঙ্গী ও মুন্সিগঞ্জের স্টেডিয়ামে প্রথম লেগের খেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় বাফুফের পেশাদার লিগ কমিটি। কিন্তু নাটক থেমে নেই। আর্চারি ফেডারেশন বেঁকে বসেছে।
আগামী সেপ্টেম্বরে চীনের হাঞ্জুতে শুরু হবে এশিয়ান গেমস। মার্চে এ প্রতিযোগিতার আর্চারি ইভেন্টের বাছাই। একই মাসে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এপ্রিলে আছে আর্চারি বিশ্বকাপ।
ভীষণ ব্যস্ত সূচির আগে আর্চারদের নিরবিচ্ছিন্ন প্রস্তুতিতে বাধ সেধেছে বাফুফের সূচি। ফ্রেডরিখও তাই গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে ক্ষোভ উগরে দিয়েছেন।
“লিগের পরিকল্পনা নিয়ে (টঙ্গীতে খেলা) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চিঠি আমাদের ফেডারেশন পেয়েছে ৩১ জানুয়ারি!!! পরিকল্পনা করা হয়েছে টঙ্গীতে ফেব্রুয়ারিতে ১৫টি ম্যাচ রাখার। কী বাজে একটা রসিকতা।”
“আজ বিকালেই আমাদের আর্চারি জাতীয় দলের অনুশীলন বাতিল করতে হয়েছে। এই পরিস্থিতি অবিশ্বাস্য……কোনো পরিকল্পনা নেই, কোনো পারস্পরিক বোঝাপড়া নেই, ক্রীড়া কর্তৃপক্ষের কোনো সমর্থন নেই-এটা অসম্মানজনক ও বিপর্যয়কর।”
বার্তায় আর্চারির এ বছরের ব্যস্ত সূচিও তুলে ধরেছেন ফ্রেডরিখ। এশিয়ান গেমস, বিশ্বকাপের প্রস্তুতি এখন কিভাবে নেবেন, কোথায় নিবেন, সে বিষয়গুলোই বুঝে উঠতে পারছেন না তিনি।
“আমরা এশিয়ান গেমসের জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতিতে ছিলাম, বাছাইয়ের প্রথম ধাপ শুরু হবে মার্চের ৩ তারিখ থেকে। মার্চেই আমরা প্রথমবার এশিয়া কাপ খেলব। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলব এপ্রিলে। আমি জানি না কীভাবে কাজ চলবে আমাদের…..।”