২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠেই আলজেরিয়ান ফুটবলারের মৃত্যু

খেলা চলাকালীন নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা, এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2021, 03:28 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

স্থানীয় সংবাদ মাধ্যম এপিএস এজেন্সি জানিয়েছে, ওরান শহরে হওয়া গত শনিবারের ম্যাচটিতে ঘটেছে এই ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন মৌলউদিয়া সাইদা দলের ২৮ বছর বয়সী ফুটবলার সোফিয়ন লোকার।

এপিএস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমার্ধে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হন লোকার। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফেরার ১০ মিনিট পর লুটিয়ে পড়েন তিনি।

এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লোকার। তার মৃত্যুর খবরটি জানার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।