২০২৭ পর্যন্ত রিয়ালে ভালভেরদে
ফেদে ভালভেরদের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করল রিয়াল মাদ্রিদ। উরুগুয়ের এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে লা লিগার সফলতম ক্লাবটি।
আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালে থাকবেন ভালভেরদে, এক বিবৃতিতে মঙ্গলবার নিশ্চিত করেছে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি।
২০১৬ সালে রিয়ালে যোগ দেওয়া ভালভেরদের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী ২০২৫ সালে। ২৩ বছর বয়সী এই ফুটবলারকে আরও দুই বছর দলে রাখতে চায় ক্লাবটি।
এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ১০৪ ম্যাচ খেলে ৫ গোল করতে পেরেছেন ভালভেরদে।
চলতি মৌসুমে দলটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন দুই তারকা ফুটবলার। ফরোয়ার্ড করিম বেনজেমা আরও দুই বছর থাকবেন রিয়ালে। আর গোলরক্ষক থিবো কোর্তোয়া এখানে খেলবেন ২০২৬ সাল পর্যন্ত।
