২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ব্রাজিলিয়ান ক্লাবের ৩ ফুটবলার আক্রান্ত

কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর তিন জন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের কারো মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 03:34 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

রিও দে জেনেইরোর ক্লাবটি বুধবার এক বিবৃতিতে জানায়, খেলোয়াড়, তাদের পরিবার ও বাসায় কাজ করা লোকজনসহ মোট ২৯৩ জনের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। এর মধ্যে ৩৮ জনের ফল পজিটিভ এসেছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ক্লাবটিতে ৪০ বছর ধরে কাজ করা এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মারা গেছেন। 

ব্রাজিলে এখন পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছে। মহামারীর মধ্যেই ফুটবল পুনরায় শুরুর কথা বলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।