২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজিতেই থাকবে নেইমার, বিশ্বাস রোনালদোর

চলতি দল-বদলে নেইমার পিএসজি ছাড়তে পারেন বলে জোর গুঞ্জন চলছে। তবে ক্রিস্তিয়ানো রোনালদো মনে করেন, প্যারিসেই থাকবেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 10:19 PM

Updated : 25 Jul 2022, 08:17 PM

সোমবার ‘মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড’ নিতে মাদ্রিদে এসে স্প্যানিশ পত্রিকাটিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে নিজের ভাবনার কথা জানান রোনালদো।

“সে অসাধারণ একজন খেলোয়াড়...তার মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্তুসে যাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে। এটা গণমাধ্যমের কাজ কারণ তাদের খবর বিক্রি করা দরকার। কিন্তু আমি মনে করি যে সে প্যারিসে থাকবে।”

ইতালিতে নিজের প্রথম মৌসুমেই ইউভেন্তুসের সেরি আ শিরোপা জেতায় বড় অবদান রাখেন রোনালদো। একজন খেলোয়াড় হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কার করতে গত বছর রিয়াল ছেড়ে ইউভেন্তুসে পাড়ি জমান বলে জানান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।