২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস ফুটবলে থাইল্যান্ডের সঙ্গে ড্র বাংলাদেশের

এশিয়ান গেমস ফুটবলে জয়ের আশা জাগিয়েও পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে করেছে অনূর্ধ্ব-২৩ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2018, 05:20 PM

Updated : 08 Apr 2022, 06:52 PM

পাকানসারি স্টেডিয়ামে বৃহস্পতিবার গোলশূন্য প্রথমার্ধের মাহবুবুর রহমান সুফিল, মাশুক মিয়া জনিরা সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ৫২তম মিনিটে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে তপু বর্মনের ব্যাক হেড ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে না পারলে সুযোগটা কাজে লাগান সুফিল।

৮০তম মিনিটে সমতায় ফেরে নিজেদের প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ১-১ ড্র করা থাইল্যান্ড। শেষ দিকে গোল না পাওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে দল।