২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফকে হারিয়ে সেমিতে আরামবাগ

দ্বিতীয়ার্ধের দুই গোলে সাইফ স্পোর্টিংকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 08:03 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সাইফকে ২-০ গোলে হারায় আরামবাগ।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩তম মিনিটে শাকিল আহমেদের গোলে এগিয়ে যায় আরামবাগ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফাহিম উদ্দিন সোহেলের লক্ষ্যভেদ জয় নিশ্চিত করে নেয় দলটি।

আগামী মঙ্গলবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড। এ ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী শুক্রবার সেমি-ফাইনালে মুখোমুখি হবে আরামবাগ।

বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ১৩ মে হবে প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচ।