বাছাইকৃত ৩৪৭৩ জনকে নিয়ে যুব গেমসের বিভাগীয় পর্যায় শুরু
জেলা পর্যায়ের খেলা শেষে বাছাইকৃত তিন হাজার ৪৭৩ জন প্রতিযোগী নিয়ে আগামী সোমবার বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হচ্ছে।
“বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে আমরা সন্তুষ্ট। বাছাইয়ে খেলোয়াড়দের মান এবং বয়সটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। জেএসসি, পিএসসি পরীক্ষার সার্টিফিকেট ও জন্মনিবন্ধন সনদ দেখে তাদের বয়স সঠিকভাবে নিরুপণ করা হয়েছে।”
“তবে জেলা পর্যায়ে অনেক সীমাবদ্ধতার কারণে আমরা তাদের মান সম্পর্কে পুরোপুরি ধারণা পাইনি। কিন্তু বিভাগীয় পর্যায়ে সেটা পাওয়া যাবে বলে বিশ্বাস করি। জেলা পর্যায়ে অনেক ইভেন্টই হ্যান্ড টাইমিংয়ে হয়েছে। কিন্তু বিভাগীয় পর্যায়ে আমরা আরও ভালো প্রযুক্তি দিয়ে সেটা যাচাই করতে পারব এবং বুঝতে পারব তাদের সঠিক মান।”
প্রতিটি বিভাগে ২১টি করে ইভেন্টের খেলা হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। আর্চারি, উশু, জুডো, বাস্কেটবল, হকি, শুটিং, তায়কোয়ান্দো-এই সাতটি ইভেন্টের খেলা মূল পর্বে হবে বলে জানান মিকু।
“অনেক জেলাতেই এই ডিসিপ্লিনের দল বা খেলোয়াড় নেই। যেমন আর্চারি নড়াইল, বাগেরহাটে খেলা হয়। তাই যে ডিসিপ্লিনগুলোতে দল বা খেলোয়াড় কম, তাদেরকে আমরা সরাসরি মূল পর্বে খেলার সুযোগ দিয়েছি।”
চূড়ান্তভাবে বাছাই হওয়া অ্যাথলেটরা ঝরে পড়বে না বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
“যাদেরকে বাছাই করা হবে, তাদেরকে বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে দেশে ও দেশের বাইরে অনুশীলনের সুযোগ করে দেওয়া হবে।”
