২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ যুব গেমসের লোগো উন্মোচন

২০১৮ সালের মার্চে মাঠে গড়াবে বাংলাদেশ যুব গেমসের মূল আসর। এ উপলক্ষে প্রতিযোগিতার লোগো ও মাসকট উন্মোচন করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 09:43 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

কুর্মিটোলা গলফ ক্লাব মিলনায়তনে রোববার লোগো ও মাসকট উন্মোচন করা হয়। “চল যাই এক সাথে আজ ঘরের বাহিরে-খেলার মাঠে খেলব সবাই নুতন জোয়ারে”-এই থিম সংয়ে মাতবে যুব গেমস।

আগামী ১৮ ডিসেম্বর একযোগে ৬৪টি জেলায় শুরু হবে গেমসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা। ৬ জানুয়ারি শুরু হবে ১০ দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের খেলা। মার্চে হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।

ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, কাবাডি, হ্যান্ডবল, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, কারাতে, তায়েকোয়ান্দো, কুস্তি, জুডো, উশু, ভারোত্তোলন, বক্সিং, আর্চারি ও দাবা-এই ২১টি ক্রীড়া নিয়ে হবে যুব গেমসের প্রথম আসর।