২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এবার ছয় শিরোপা জিততে পারে রিয়াল’

রিয়াল মাদ্রিদের পক্ষে ২০১৭-১৮ মৌসুমে ছয়টি শিরোপা জেতা সম্ভব বলে মনে করেন দলটির সাবেক মিডফিল্ডার চাবি আলোনসো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 07:08 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল নতুন মৌসুমে এরই মধ্যে ঘরে তুলেছে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা।

এবারের মৌসুমেও লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রাখায় ভালো সম্ভাবনা আছে দুর্দান্ত খেলতে থাকা রিয়ালের। আছে ক্লাব বিশ্বকাপ ও কোপা দেল রে জয়েরও।

আর তাই এবারের মৌসুমে জিনেদিন জিদানের দল ছয়টি শিরোপা জিততে পারে বলে বিশ্বাস আলোনসোর।

“এটা কঠিন। কিন্তু অসম্ভব নয়। এটা হতে পারে।”

“আমরা যদি দেখি, গত চার বছরে তারা কেমন খেলেছে এবং দলটাকে কেমন দেখায়; নিশ্চিতভাবে তারা প্রতিটি দিক থেকে ইউরোপ ও বিশ্বজুড়ে ভালো একটি জায়গায় আছে।”

“তারা চারটি চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে তিনটি জিতেছে… এটা খারাপ না। মাদ্রিদের সমর্থক গোষ্ঠীর সবাই খুবই উজ্জীবিত। তারা আরও বেশি কিছু অর্জন করতে পারে বলে মনে করছে।”