২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

ফারইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ফারাজ চ্যালেঞ্জ কাপ জিতেছে গ্রিন ইউনিভার্সিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 09:04 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে গ্রিন ইউনিভার্সিটির জয়টি ২-০ গোলে।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে রুবেল ইসলামের হেড থেকে করা গোলে এগিয়ে যায় গ্রিন ইউনিভার্সিটি। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও তার।

গত বছর জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। বন্ধুত্বের জন্য জীবন দেওয়া ফারাজের নামে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে সোনালী অতীত ক্লাব ও গ্রিন ইউনিভার্সিটি। পৃষ্ঠপোষকতা করে ওয়ালটন।