মহানগরী ফুটবল লিগে আজমপুর, বিকেএসপির জয়
ঢাকা মহানগরী ফুটবল লিগে জিতেছে আজমপুর ফুটবল ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে বাফুফে অনূর্ধ্ব-১৬ দলকে ২-০ গোলে হারায় আজমপুর। ৪২তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন মোহাম্মদ শিপন।
দ্বিতীয় ম্যাচে মেরাজ হোসেন এপির হ্যাটট্রিকে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবকে হারায় বিকেএসপি। প্রথমার্ধে ৩৩ ও ৩৮তম মিনিটে লক্ষ্যভেদের পর ৪৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেরাজ।
