২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ডিসেম্বর শুরু জাতীয় অ্যাথলেটিকস

৪০তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৬ শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২৪ ডিসেম্বর।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানায়, এবারের প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সব বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০০ জন অ্যাথলেট অংশ নেবে।

৩৬টি ইভেন্টের মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি। প্রতিযোগিতায় দ্রুততম মানব ও মানবীকে নগদ ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলেও জানায় ফেডারেশন।