অবসর নিয়ে ভাবার সময় নয় এটা: মাসচেরানো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন, নাকি খেলা চালিয়ে যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয় বলে জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।
চিলির কাছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হারার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তখন মাসচেরানোও অবসর নেবেন বলে খবর বের হয়েছিল।
৩২ বছর বয়সী মাসচেরানো গত শনিবার বলেন, “আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি কোনো মন্তব্য করব না।”
“আমি যা ভাবছি তা নিজের মধ্যেই রাখব এবং কাউকে কিছু বলতে চাই না। কারণ, আমরা মাত্রই একটি খুব কষ্টের কোপা আমেরিকা শেষ করেছি।”
“কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এটা নয়।”
বেশ কিছুদিন ধরে খবর আসছে, ইতালির সেরি আর চ্যাম্পিয়ন ইউভেন্তুস মাসচেরানোকে পেতে চায়। তবে বার্সেলোনার এই ডিফেন্ডার জানান, কাতালান ক্লাবটির হয়ে আরও অনেক বছর খেলে যেতে চান তিনি।
“আমি আশা করছি, আমাদের ভালো একটি মৌসুম কাটবে।”
