জয়ের পথেই রাকিব, রাজীব
আন্তর্জাতিক রেটিং দাবায় জয়ের ধারা ধরে রেখেছেন দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব। ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানও।
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বুধবার ষষ্ঠ রাউন্ডের খেলায় রাকিব শাকিলকে, রাজীব ইমনকে ও জিয়া জামাল উদ্দিনকে হারান।
সেরা হওয়ার লড়াইটা জমে উঠেছে রাকিব ও রাজীবের মধ্যে। টানা ছয় জয়ে ৬ করে পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন এই দুই গ্র্যান্ডমাস্টার।
সাড়ে ৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ও ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক দ্বিতীয় স্থানে রয়েছেন।
ষষ্ঠ রাউন্ডে জিতলেও সেরা হওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়া। ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন তিনি।
