২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়াকে ১ লাখ ইউরো জরিমানা

স্টেডিয়ামে দর্শকদের ঝামেলার জন্য ক্রোয়েশিয়াকে এক লাখ ইউরো জরিমানা দিতে হচ্ছে। ২০১৬ ইউরোতে আবার কোনো ঝামেলা হলে তারা ‘হুলিগান’ হিসেবে চিহ্নিত সমর্থকদের আর টিকেট বিক্রি করতে পারবে না বলে সতর্ক করে দিয়েছে উয়েফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 06:33 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

গত সোমবার প্যারিসে এক সভা শেষে উয়েফা কন্ট্রোল, এথিক্স ও ডিসিপ্লিনারি বডি ক্রোয়েশিয়াকে এই শাস্তি দেয়। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে ক্রোয়েশিয়ার।

সাঁত ইচেনায় গত শুক্রবার চেক প্রজাতন্ত্রের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ক্রোয়েশিয়ার কিছু সমর্থক মাঠে অনেক ফ্লেয়ার ছুড়ে মারলে দ্বিতীয়ার্ধে কিছু সময় খেলা বন্ধ রাখতে হয়। এ সময় সমর্থকদের শান্ত থাকার জন্য বলতে হয় ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের।