২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান কিশোরের কাছে ফেদেরারের হার

হালে ওপেনে নবম শিরোপা জয়ের অভিযানে এক জার্মান কিশোরের কাছে হেরে গেছেন রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 01:05 AM

Updated : 12 Apr 2022, 02:18 AM

রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এই সুইস তারকাকে সেমি-ফাইনালে ৭-৬, ৫-৭, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সী আলেক্সান্ডার ভেরেভ।

কিংবদন্তি ফেদেরারের বিপক্ষে জয়ের এই অভিজ্ঞতা ভেরেভের কাছে অবিশ্বাস্য।

“আমার খুব ভালো লাগছে। রজারের বিপক্ষে জেতা একটা অবিশ্বাস্য ব্যাপার, বিশেষ করে সেটা যদি হয় ঘাসের কোর্টে।”

জার্মানির এই প্রতিযোগিতায় গত তিন বারের চ্যাম্পিয়ন ফেদেরার গত ১০ বছরে ২০ বছরের কম বয়সী কোনো খেলোয়াড়ের কাছে হারেননি। সবশেষ ২০০৬ সালে সিনসিনাটি ওপেনে ওই সময় ১৯ বছর বয়সী অ্যান্ডি মারের কাছে হেরেছিলেন তিনি।