২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানামার বিপক্ষে ফিরছেন মেসি

চোট কাটিয়ে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল মেসি মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 12:44 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

গত মাসে হন্ডুরাসের বিপক্ষে পাওয়া পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় কোপা আমেরিকার শতবর্ষী আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে পারেননি মেসি। অধিনায়কের অনুপস্থিতিতে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারায় শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা।

চিলিকে হারানোর পরই মার্তিনো জানিয়েছিলেন, শিকাগোতে পানামার বিপক্ষে মেসিকে দলে পাবেন তিনি; ম্যাচটি হবে বাংলাদেশ সময় শনিবার সকালে। শিকাগোতে গত বুধবার দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ম্যাচের আগের দিন মার্তিনো বলেন, "মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে এবং আগামীকাল খেলবে। তাকে দলে না নেওয়ার কোনো কারণ দেখি না আমি।"

চোটের সমস্যায় ভুগছেন লুকাস বিগলিয়াও। তবে বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লাৎসিওর এই মিডফিল্ডারকে পাবেন বলে আশাবাদী আর্জেন্টিনার কোচ।

পুরনো খবর:

আর্জেন্টিনার ‘প্রতিদ্বন্দ্বী’ মেক্সিকো-কলম্বিয়া
মেসির ব্যক্তিত্ব নেই: মারাদোনা
সতর্ক আর্জেন্টিনার সামনে নির্ভীক পানামা