২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ক্রোয়েশিয়ার সেরা রিয়ালের মদ্রিচ

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ আবারও ক্রোয়েশিয়ার মৌসুম সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 09:56 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

এই নিয়ে টানা চতুর্থবার স্বদেশের সেরা ফুটবলারের সম্মান অর্জন করলেন মদ্রিচ। ক্রোয়েশিয়ার খেলোয়াড় ও দেশটির ঘরোয়া লিগের দলগুলোর কোচদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

সেরার পুরস্কার হাতে নিয়ে সবাইকে ধন্যবাদ জানান এই সেন্টার মিডফিল্ডার।

“ক্রোয়েশিয়ায় আমার সহকর্মী ও কোচদের সবাইকে আবারও আমি শুধু আমার কৃতজ্ঞতাই জানাতে পারি। কারণ তারা আবারও আমাকে সম্মানের এই পুরস্কারে পুরুস্কৃত করেছেন।”

মাদ্রিদের ক্লাব রিয়ালের হয়ে গত মৌসুমে দারুণ খেলেন ৩০ বছর বয়সী মদ্রিচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলকে একাদশ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।