২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজাদ এসসিকে হারিয়ে শীর্ষে ঊষা

আজাদ এসসিকে হারিয়ে আবার প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শীর্ষে উঠে এসেছে ঊষা ক্রীড়া চক্র। একই দিনে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 09:22 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার আজাদ এসসিকে ৬-১ গোলে হারায় ঊষা। দলের জয়ে হাসান যুবায়ের নিলয় তিনটি ও পুস্কর ক্ষীসা মিমো দুটি গোল করেন, অন্য গোলটি কৃষ্ণ কুমারের।

লিগে এটি ঊষার ষষ্ঠ জয়। ছয় জয় ও এক ড্রয়ে পাওয়া ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ১৭ করে পয়েন্ট নিয়ে ঊষার পরে আছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

দিনের অপর ম্যাচে বাংলাদেশ রেলওয়েকে লিগে সপ্তম হারের লজ্জায় ডুবিয়েছে ওয়ান্ডারার্স। ৫-০ গোলের জয়ের পর ওয়ান্ডারার্সের পয়েন্ট ১৩।