ফেডারেশন কাপে সহজ গ্রুপে আবাহনী, মোহামেডান
ফেডারেশন কাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ঘরোয়া ফুটবলের দুই পরাশক্তি আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
‘ক’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ সকার ক্লাব ফেনী ও আরামবাগ ক্রীড়া চক্র। আর ‘ঘ’ গ্রুপে মোহামেডানের প্রতিপক্ষ টিম বিজেএমসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) শনিবার ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব সহজ গ্রুপে পড়েছে। ‘গ’ গ্রুপে তাদের সঙ্গে আছে ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব।
এক দফা পেছানোর পর আগামী ১০ জুন শুরু করে এ আসর শুরুর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।
‘ক’ গ্রুপ : আবাহনী লিমিটেড, ফেনী সকার ক্লাব ও আরামবাগ ক্রীড়া চক্র।
‘খ’ গ্রুপ : শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী।
‘গ’ গ্রুপ : শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব।
‘ঘ’ গ্রুপ : মোহামেডান স্পোর্টিং ক্লাব, টিম বিজেএমসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
