নিজেদের বেতন নিজেরাই বাড়িয়েছিলেন ব্লাটার-ভালকে
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাবেক তিন উচ্চ-পদস্থ কর্মকর্তা জেপ ব্লাটার, জেরোমে ভালকে ও মার্কাস কাটনার ক্ষমতার অপব্যবহার করে নিজেদের বেতন-বোনাস অনেক বাড়িয়েছিলেন। গত পাঁচ বছরে এর পরিমাণ প্রায় আট কোটি মার্কিন ডলার।
ফিফা কার্যালয়ে সুইস পুলিশের তল্লাশির এক দিন পর সংস্থাটির সাবেক সভাপতি ব্লাটার, বরখাস্ত হওয়া সাবেক মহাসচিব ভালকে ও ছাটাই হওয়া সাবেক অর্থ পরিচালক কাটনারের সঙ্গে চুক্তির বিষয়গুলো প্রকাশ করল।
ফিফার আইনজীবীরা জানান, ২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এই তিন জন নিজেদের ‘সুবিধা বাড়াতে’ যে ‘যৌথভাবে’ কাজ করেছিল তার প্রমাণ আছে।
ফিফা কার্যালয়ে বৃহস্পতিবারের তল্লাশিতে ব্লাটার ও ভালকের বিপক্ষে তদন্তে সম্পৃক্ত বিভিন্ন তথ্য-উপাত্ত জব্দ করেছে সুইস পুলিশ।
ফিফা অবশ্য জানিয়েছে, এসব প্রমাণাদি তাদের নিজেদের তদন্তেই বেরিয়ে আসে এবং সুইস অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসকে এগুলো তারা জানাতো।
ফিফায় থাকাকালীন অর্থ কেলেংকারিতে জড়িত থাকায় গত ফেব্রুয়ারিতে ব্লাটারকে ৬ বছর ও ভালকেকে ১২ বছর নিষিদ্ধ করে সংস্থাটির এথিক্স কমিটি। দুজনেই অবশ্য কোনোরকম দুনীতি করার বিষয় অস্বীকার করেন।
