ফরাসি ওপেনের শেষ চারে জোকোভিচ, সেরেনা
ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠেছে পুরুষ ও মহিলা এককের র্যাংকিংয়ের দুই শীর্ষ তারকা নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস।
বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে রোলা গাঁরোয় সপ্তম বাছাই তমাস বের্দিচকে ৬-৩, ৭-৫, ৬-৩ গেমে উড়িয়ে দেন সাতটি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ। চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফরাসি ওপেনেই কেবল শিরোপা জিততে পারেননি সার্বিয়ার এই তারকা।
ফাইনালে ওঠার লড়াইয়ে ত্রয়োদশ বাছাই ডোমিনিক টিমের বিপক্ষে খেলবেন জোকোভিচ। বেলজিয়ামের দাভিদ গোফিনকে হারিয়ে শেষ চারে ওঠেন অস্ট্রিয়ার টিম।
অন্য সেমি-ফাইনালে অ্যান্ডি মারের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা।
শেষ চারে সেরেনা খেলবেন অবাছাই নেদারল্যান্ডসের কিকি বের্তেন্সের বিপক্ষে।
