২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় তায়কোয়ান্দোয় সেরা আনসার

জাতীয় তায়কোয়ন্দো প্রতিযোগিতায় সাতটি সোনা জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার্সআপ হয়েছে বসুন্ধরা গ্রুপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 06:58 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে মঙ্গলবার প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

তায়কোয়ান্দো ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বালক শিশু শ্রেণিতে (বয়স ১১-১৩ বছর) প্রথম হয়েছেন আদম মো. ইশা শিকদার। জিসান দ্বিতীয় এবং তানজিল আহমেদ তুর্য এ বিভাগে তৃতীয় হন।

১৩-১৭ বছর শ্রেণিতে রাতুল হালদার ও গোলামুর রহমান তন্ময়কে পেছনে ফেলে সোনা জিতেছেন আফতাব উদ্দিন আহমেদ।

মহিলা সিনিয়র শ্রেণিতে প্রথম হয়েছেন বাংলাদেশ আনসারের জ্যোতি হালদার। দ্বিতীয় হয়েছেন ঢাকা তায়কোয়ন্দো দলের নমিতা কর্মকার।

জাতীয় তায়কোয়ান্দোর ৮ম আসরে কিডস (বালক-বালিকা), জুনিয়র (বালক-বালিকা) ও সিনিয়র (নারী-পুরুষ) ক্যাটাগরিতে বিভিন্ন জেলা ও সংস্থার ১৬০ জন খেলোয়াড় অংশ নেয়।