২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে ঊষার শুভ সূচনা

আবাহনীর পর প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শুভ সূচনা পেলো ঊষা ক্রীড়া চক্র। তবে তাদের জয়টা দাপুটে হয়নি। সব শেষ লিগে আবাহনীর সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া ঊষা ওয়ারী ক্লাবকে হারিয়েছে ৪-১ গোলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 06:50 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার ঊষাকে তিন পয়েন্ট এনে দেওয়া চার গোলদাতা মাহবুব হোসেন, কৃষ্ণ কুমার, হাসান যুবায়ের নিলয় ও নাইম উদ্দিন। ওয়ারীর একমাত্র গোলদাতা সিহান।

গত বৃহস্পতিবার লিগের উদ্বোধনী খেলায় রেলওয়ে এসসিকে ১৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল আবাহনী।