২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলে এপ্রিলের সেরা আগুয়েরো, রানিয়েরি

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। আর সেরা কোচ হয়েছেন লেস্টার সিটিকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতানো ক্লাওদিও রানিয়েরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 05:16 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

শিরোপা জেতার পথে এপ্রিল মাসে লেস্টার ঘরের মাঠে সাউথ্যাম্পটনকে ১-০ ও সোয়ানসি সিটিকে ৪-০ গোলে হারায়। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও এপ্রিল মাসে খেলা আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে রানিয়েরির দল।

আর্জেন্টিনার আগুয়েরো এপ্রিলে লিগে সিটির হয়ে খেলা ৫ ম্যাচে ৭টি গোল করেন। এর মধ্যে আছে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার আশা বাঁচিয়ে রাখা চেলসির বিপক্ষে জেতা ম্যাচের হ্যাটট্রিক।

এই নিয়ে চার বার মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন আগুয়েরো।