২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে মোহামেডান, আবাহনীর জয়

ক্লাব কাপ হকিতে ওয়ারী ক্লাবকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে বাংলাদেশ এসসিকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 08:00 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম খেলায় বাংলাদেশ এসসিকে ৫-০ গোলে হারায় আবাহনী। দলের জয়ে মাকসুদ আলম হাবলু তিনটি ও খোরশেদুর রহমান দুটি গোল করেন।
 
সোনালী ব্যাংকের সঙ্গে ২-২ ড্র করে ক্লাব কাপ হকির এবারের আসর শুরু করেছিল আবাহনী।
 
দিনের দ্বিতীয় খেলায় ‘খ’ গ্রুপে ওয়ারী ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় মোহামেডান। গোল করেন দ্বীন ইসলাম, রাসেল মাহমুদ জিমি, মুস্তাফিজুর রহমান লাল ও রানা (জুনিয়র)। ওয়ারীর একমাত্র গোলদাতা নাজমুল হাসান।
 
বাংলাদেশ এসসিকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মোহামেডান।