২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপ দিয়ে শুরু হচ্ছে হকির মৌসুম

তিন মৌসুম পর সোমবার মাঠে গড়াচ্ছে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। আবাহনী, মোহামেডান, ঊষা ক্রীড়া চক্রসহ মোট নয়টি দল এবার দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দলবদলের জটিলতায় গত তিন মৌসুম হয়নি এই আসর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 10:59 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) রোববার জানায়, ক্লাব কাপ হকির ‘ক’ গ্রুপে আছে উষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও এ্যাজাক্স এসসি। ‘খ’ গ্রুপের পাঁচ দল আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব।
 
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মোহামেডানের মুখোমুখি হবে সোনালী ব্যাংক এসআরসি। দিনের দ্বিতীয় খেলায় লড়বে আবাহনী লিমিটেড ও ওয়ারী ক্লাব।
 
প্রতিটি দল এবারই প্রথম পাঁচজন বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে পারবেন। এর আগে সর্বোচ্চ তিন জন বিদেশি খেলানোর নিয়ম ছিল।
 
চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা ও রানার্সআপ দল ৩৫ হাজার টাকা পুরস্কার পাবে।